Hazrat Ummahatul Mu’minin Alayhinnas Salam


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযওয়াজে মুত্বাহহরাত বা উম্মাহাতুল মু’মিনীন উনারা মু’মিন-মু’মিনা উনাদের মহাসম্মানিতা মা। সুবহানাল্লাহ!

প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা সকলের জন্য ফরযে আইন হচ্ছে- সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মুহব্বত করা, উনাদের প্রতি হুসনে যন বা সুধারণা পোষণ করা এবং উনাদেরকে অনুসরণ করা। সুবহানাল্লাহ! কেননা মহিলাদের জন্য খাছভাবে অনুসরণীয় হলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা এবং উনাদের ক্বায়িম-মাক্বাম যারা উনারা। সুবহানাল্লাহ!
আর বর্তমানে উনাদের পরিপূর্ণ ক্বায়িম-মাক্বাম হচ্ছেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
ক্বায়িম-মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বওল শরীফ:
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আছ ছমাদ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একদিকে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অন্তর্ভুক্ত। আরেকদিকে উনারা মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সর্বোপরি উনারা হচ্ছেন উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম অর্থাৎ মু’মিন উনাদের সম্মানিত ‘মাতা’
"সুবহানাল্লাহ"

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযওয়াজে মুত্বাহহরাত বা উম্মাহাতুল মু’মিনীন উনারা মু’মিন-মু’মিনা উনাদের মহাসম্মানিত মা। সুবহানাল্লাহ! কাজেই, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক মু’মিন-মুসলমানের জন্য সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মুহব্বত করা, উনাদের প্রতি সুধারণা পোষণ করা এবং উনাদেরকে অনুসরণ করা মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ ও মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাহ শরীফ উনাদের নির্দেশ মুবারক তথা ফরয উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার যাবতীয় হুকুমগুলো উনার মহাসম্মানিত পুরুষ ও মহিলা ছাহাবী উনাদের মাধ্যমে বাস্তবে পালন করিয়ে দেখিয়ে দিয়েছেন। যাতে পরবর্তী উম্মত সে হোক পুরুষ আর হোক মহিলা কোন প্রশ্ন উত্থাপন করার সুযোগ না পায়। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।” সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই আদর্শ মুবারক উনার বাস্তব প্রতিফলন হচ্ছেন উনার সোয়া লক্ষ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। উনাদের মধ্যে বিশেষভাবে অনুসরনীয় হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মহিলা উনারা কাকে অনুসরণ করবেন? মূলতঃ খাছভাবে মহিলাদের জন্য অনুসরণীয় হলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। কারণ সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একান্ত মহাপবিত্র ছোহবত মুবারক ও মহাপবিত্র তা’লীম মুবারক উনার মাধ্যমে মহিলাদের বিষয়গুলো বাস্তবে রূপ দিয়েছেন। যার কারণে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপস্থিতিতে হযরত মহিলা ছাহাবী উনারা নিজস্ব অনেক বিষয় সম্পর্কে জানার জন্য সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শরণাপন্ন হতেন। পরবর্তীতে হযরত মহিলা তাবিয়ী উনারা সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের খিদমতে হাযির হতেন। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, একবার হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক মহিলা ছাহাবীকে একটি মাসয়ালার বিষয় শিক্ষা দিলেন। মহিলা ছাহাবী মাসয়ালাটি স্পষ্ট করে বুঝার জন্য পুনরায় জিজ্ঞেস করলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মাসয়ালাটি মহিলা ছাহাবীকে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ মুবারক করলেন। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, কাজেই মহিলারা কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করবে, তারা কোন বিষয়ে কিভাবে ইলম অর্জন করবে, কি আমল করবে, কেমন পর্দা করে চলবে, কি ধরনের পোশাক পরিধান করবে, তাদের দায়িত্ব-কর্তব্য কি ইত্যাদি যাবতীয় বিষয়ের আদর্শ রেখে গেছেন সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা এবং উনাদের কায়িম-মক্বাম মহিলা ওলীআল্লাহ উনারা। বিশেষভাবে স্মর্তব্য যে, বর্তমানে কোন মহিলা যদি উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ক্বায়িম-মক্বাম কোন মহিলা ওলীআল্লাহ দেখতে চায় তাহলে সে যেন রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে এক নজর দেখে যায়। কারণ বর্তমানে তিনিই মহিলাদের জন্য একমাত্র অনুসরনীয় ও অনুকরনীয়
"সুবহানাল্লাহ"
-০-

No comments:

Copyright © 1443 Hizri 2021 RDSGDB All Right Reseved